মঙ্গলবার শুরু হবে জাতীয় লিগের শেষ ও ৬ষ্ঠ রাউন্ড। এর আগে গত ৫টি রাউন্ডে (৬ ইনিংসে) আশরাফুলের ব্যাট থেকে এসেছে মোট ১২৩ রান। যেখানে সর্বোচ্চ ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে।
যদিও আশরাফুলের এমন রান খড়ায় হতাশ নন ঢাকা মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আশরাফুল কত রান করেছে, এটা আমি সামনে আনতে চাচ্ছি না। বড় কথা হচ্ছে, আশরাফুলের চোখে রানের ক্ষুধাটা দেখেছি। তার মাঝে স্বরুপে ফেরার চেষ্টা আছে। আশরাফুল তো আসলে আশরাফুলই। হয়তো বড় রান করতে পারেনি। তবে শিগগিরই সে ফিরবে। আমি আশাবাদী।’
রান করতে না পারার ব্যাখ্যায় মিজানুর রহমান বলেছেন, ‘প্রায় চার বছরের মতো মেইন স্ট্রিমে খেলেনি। হয়তো এখানে-ওখানে খেলেছে। সেটা কিছুটা কাজে লাগছে। একটু সময় তো দিতেই হবে। ফিটনেসে আরও একটু উন্নতি করতে পারলে মনে হয় আগের ছন্দ ফিরে পাবে।’
/আরআই/এফআইআর/