নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর প্রথম ফিফটি

নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর প্রথম ফিফটিনিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। কিন্তু গত চার ম্যাচে কোনও মাইলফলকে পৌঁছাতে না পারলেও পঞ্চম ম্যাচে এসে ৫০ রানের মাইফলকে পৌঁছান মাহমুদউল্লাহ রিয়াদ।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে মাহমুদউল্লাহ একাই বুক চিতিয়ে লড়াই করেছেন। ক্যারিয়ারের তৃতীয় এবং কিউইদের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরি করেছেন। ৪৫ বলে ৩ চার ও ৩ ছয়ে তিনি ৫০ রান ছুঁয়েছেন। শেষ পর্যন্ত আরও দুই রান যোগ করে অভিষিক্ত পেসার ফার্গুসনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহ সর্বশেষ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। ওই ম্যাচে অবশ্য মাত্র ৫ রান করেই আউট হয়েছিলেন। এর আগে তাদের বিপক্ষে মাহমুদউল্লাহর সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৪ রান।

মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৩০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন ‘আনসাং হিরো’ মাহমুদউল্লাহ। প্রথম সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি এবং ৬ষ্ঠ উইকেটে মোসাদ্দেকের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন রিয়াদ। আর তাতেই হালে পানি পায় বাংলাদেশ।

শেষ দিকে নুরুল হাসানের সঙ্গে ২৪ ও মাশরাফির সঙ্গে ১৫ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিতে সমর্থ হয় টাইগাররা। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ৪৭ বলে ৩ চার ও ৩ ছয়ে ৫২ রান করেছেন।

/আরআই/এফআইআর/