১৪১ রানের মধ্যে কিউই বোলারদের ওয়াইড বলে উপহার ছিল ১৭ রান। বড় আশার সৌম্য সরকার হাঁসমার্কা হয়ে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজে তিনি হতাশ করলেও সর্বশেষ বিপিএল’এর অভিজ্ঞতায় তার কাছে দল বড় একটি ইনিংস আশা করেছিল। রিয়াদ প্রত্যাশার বিনিময়ও দিয়েছেন। কিন্তু তাকে সমর্থন দেওয়ার কেউ ছিলেন না! তাকে সাজঘরে রেখে একের পর এক সাকিব, মোসাদ্দেক সৈকত, মাশরাফি মুর্তজা সবাই একে একে ফিরে যান সাজঘরে। তাই দলের অল্পরানের পুঁজিতে ম্যাকলিন পার্কে দেশের খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের মন খারাপ।
অবশ্য এ খেলায় বাংলাদেশের ফল যাই হোক না কেনও নেপিয়ারের ম্যাকলিন পার্কের মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচে সব প্রথমের ইতিহাসে নিউজিল্যান্ডের পাশাপাশি লেখা হবে বাংলাদেশের নাম! কারণ এটি প্রথম টো-টোয়েন্টি ম্যাকলিন পার্কের। এ মাঠের প্রথম টি-টোয়েন্টিতে প্রথম টস জিতেছে বাংলাদেশ। এ ম্যাচের প্রথম আউট ইমরুল কায়েস। প্রথম চারের মার সাব্বির রহমানের। প্রথম ছক্কাও সাব্বিরের। প্রথম উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের হেনরি। কিউই খেলোয়াড় রনকি ধরেছেন ম্যাচের প্রথম ক্যাচ।
/এফআইআর/