মুমিনুল বলেছেন, ‘এখন আগের চেয়ে ব্যথা কিছুটা কম। আশা করি যাওয়ার আগেই ঠিক হয়ে যাবে। যাওয়ার আগে ফিটনেস টেস্ট দেব। যদি ওখানে পাস করি, ইনশাল্লাহ ভারতে যাব।’
নিউজিল্যান্ডে পেসারদের রাজত্ব চললে ভারতে কিন্তু তা নয়। সেখানে স্পিনারাই রাজা। অল্প সময়ের মধ্যে পুরো কন্ডিশন পরিবর্তন হয়ে গেলে পারফম্যান্সে কতটা প্রভাব পড়তে পারে। এমন প্রশ্নে মুমিনুল বলেছেন, ‘ওভাবে এখনও চিন্তা করিনি। আমরাতো পুরো প্রস্তুতি নিয়েই যাব। স্পিন, পেস দুটোই। ব্যক্তিগতভাবে এখন অল্প সময়ের মধ্যে নিজেকে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে যা পারিনি চেষ্টা করব ভারত সফরে সেসব করে দেখাতে। চেষ্টা করব বড় ইনিংস খেলতে।’
/আরআই/এফএইচএম/