প্রশাসকদের এই প্যানেলে বিসিসিআই প্রধানের দায়িত্ব পালন করবেন বিনোদ রায়। লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে এই প্যানেল।
যদিও এই প্যানেল ঘোষণার কথা ছিল গত মঙ্গলবারই। কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল কোর্টের কাছে আবেদন করেন যাতে আগামী দুই সপ্তাহ কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়। এই সময়ে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত বিষয়ে বিশেষ কোড নিয়ে কাজ করবে।
এছাড়া সুপ্রিম কোর্ট বিসিসিআইকেও সম্ভাব্য প্রশাসকদের তালিকা করতে বলেন। সেখানে তিনজনের নাম রাখার কথা বলা হয়। এর পেছনে কারণ হিসেবে কাজ করে আইসিসির ফেব্রুয়ারির সভা। এই সভায় বাদ পড়ে যাওয়া কাজগুলোর সমাধানে বোর্ডকে প্রতিনিধিত্ব করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
/এফআইআর/