দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে হারার পর পাকিস্তানকে টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাই এ অজিদের কোনোভাবে ছোট দল হিসেবে দেখছেন না ‘লিটল মাস্টার’। কোহলির দলকে সতর্ক করলেন তিনি। অজিদের সমীহ করতে বললেন শচীন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী একটি দল। হ্যা, ভারতীয় কন্ডিশনে খেলা কঠিন হতে পারে এবং অস্ট্রেলিয়ান খেলোয়াড়রাও সেটা মানে। এটা ভারতীয় দলের জন্য তৃপ্ত হওয়ার মতো, তারা যেভাবে খেলছে। কিন্তু কোনও কিছু নিশ্চিতভাবে ভাবা যাবে না।’
ভারত তাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে বিশ্বাস শচীনের, ‘অস্ট্রেলিয়াকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সবসময় সেটা ছিল। কিন্তু আমি আত্মবিশ্বাসী ভারতীয় দলকে নিয়ে।’ সূত্র- এনডিটিভি
/এফএইচএম/