এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেলডোপিং আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এ সময়ে কোনও ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না তিনি।
২০১৫ সালে তিনবার ড্রাগ টেস্টে উপস্থিত হননি রাসেল। এজন্য গত বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকা ডোপবিরোধী কমিশন। কেন ড্রাগ টেস্টে আসেননি বা ওইসময় কোথায় ছিলেন জানাতে ব্যর্থ হন রাসেল। আর বিশ্ব ডোপবিরোধী এজেন্সির (ওয়াডা) নিয়ম অনুযায়ী বিষয়টি ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হওয়ার শামিল।

তাই শাস্তি হিসেবে তিন সদস্যের স্বাধীন এক প্যানেল মঙ্গলবার তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে ৩১ জানুয়ারি, ২০১৭ সাল থেকে। আবারও ক্রিকেটে রাসেল ফিরতে পারবেন আগামী বছরের ৩০ জানুয়ারির পর।

রাসেলের এ নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় ধাক্কা খেল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের আসন্ন দশম আসরে ক্যারিবীয় তারকাকে পাবে না দলটি। সূত্র- এনডিটিভি

/এফএইচএম/