চ্যাপেল-হ্যাডলি ট্রফি পুনরুদ্ধারের হাতছানি ছিল নিউজিল্যান্ডের সামনে, আর সিরিজে টিকে থাকার লড়াই ছিল অস্ট্রেলিয়ার জন্য। বৃহস্পতিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামতে চেয়েছিল। কিন্তু বৃষ্টিতে ভাসল দ্বিতীয় ওয়ানডে।
একটি বলও মাঠে গড়ায়নি। ভেজা আউটফিল্ডের কারণে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তিন ম্যাচের সিরিজটি নির্ধারিত হবে আগামী রবিবার হ্যামিলটনে।
গত সোমবার অকল্যান্ডে ৬ রানে সিরিজের প্রথম ম্যাচ জেতে নিউজিল্যান্ড। আর একটি ম্যাচ জিতলে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ট্রফিটি ফিরে পাবে তারা।
স্থানীয় সময় দুপুর ২টায় বৃষ্টি থামলে আম্পায়াররা ৩৭ ওভার করে খেলার ঘোষণা দেন। কিন্তু আউটফিল্ড শুকনো না থাকায় আর খেলা হয়নি। পাঁচ ঘণ্টা পর ম্যাচ পরিত্যক্ত করা হয়। সূত্র- এনডিটিভি
/এফএইচএম/