মেয়েদের বিশ্বকাপের দিনক্ষণ জানাল আইসিসি

গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াএ বছর মেয়েদের বিশ্বকাপের সময় ও ভেন্যু চূড়ান্ত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। রবিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ইংল্যান্ড এন্ড ওয়েলসের পাঁচটি ভেন্যুতে হবে এ প্রতিযোগিতা।

টুর্নামেন্ট শুরু হবে ২৪ জুন। টান্টন, ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও লর্ডসে হবে ম্যাচগুলো।

২৭টি লিগ ম্যাচ হবে ২১ দিনে। এর পর দুটি সেমিফাইনাল ব্রিস্টলে ও ডার্বিতে হবে ১৮ ও ২০ জুলাই। ফাইনাল ২৩ জুলাই, লর্ডসের মাঠে।

২০১৭ সালের মেয়েদের বিশ্বকাপ পরিচালক স্টিভ এলওর্থি জানান, মেয়েদের ক্রিকেটকে বিকশিত করার লক্ষ্য তাদের। সবকিছু ঠিকঠাকভাবেই তারা আয়োজন করতে চান।

গত বছর আইসিসি মেয়েদের চ্যাম্পিয়নশিপে পারফরম্যান্সের ভিত্তিতে এরই মধ্যে মূল পর্বের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি চারটি দল চূড়ান্ত হবে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু বাছাইপর্ব খেলে। সূত্র- ক্রিকেটওয়ার্ল্ড

/এফএইচএম/