পিসিবি সভাপতি শাহরিয়ার খান তার এ সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। মিসবাহর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এপ্রিল-মেতে ক্যারিবীয় দ্বীপে তিন টেস্টে মিসবাহর সহকারী থাকবেন সরফরাজ আহমেদ।
অস্ট্রেলিয়া থেকে ফিরে মিসবাহ জানান পাকিস্তান সুপার লিগে কেমন খেলেন তার উপর ভিত্তি করে ভবিষ্যত নির্ধারণ করবেন। লিগ চলার সময় তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজে তার যাওয়ার সম্ভাবনা বেশি। তার দল ইসলামাবাদ ইউনাইটেড টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর মিসবাহ বলেন, পাকিস্তানে ফিরেই বোর্ড সভাপতি শাহরিয়ার খানকে সিদ্ধান্তের কথা জানাবেন।
পিসিবি এক বিবৃতিতে চূড়ান্ত কথা জানায়, ‘বোর্ড চেয়ারম্যানের কাছে পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব করে যাওয়ার দৃঢ় ইচ্ছা জানিয়েছেন মিসবাহ উল হক। আগামী ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য তার এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বোর্ড প্রধান। এছাড়া পাকিস্তান টেস্ট দলের সহঅধিনায়ক নির্বাচিত করা হয়েছে সরফরাজ আহমেদকে।’ ২২ এপ্রিল থেকে শুরু হবে টেস্ট সিরিজ। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/