তিনি জানিয়েছেন, পাকিস্তানি সবুজ পোশাক পড়েই সাজঘরে ঢুকেছিলেন ওই দর্শক। তার মুখে পাকিস্তানের পতাকা আঁকা ছিল। সেখানে ঢুকে সেলফি তুলতে অনুরোধ করেছিলেন। যদিও মালান নিরাপত্তা রক্ষীদের দৃষ্টি আকর্ষণ করলে সঙ্গে সঙ্গেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
এত কড়া নিরাপত্তার পরেও কিভাবে এমনটি হলো বিষয়টি জানতে চাওয়া হলে পিএসএল নিরাপত্তা প্রধান মোহাম্মদ আজম খান বলেন, ‘এটা আসলেই ভাববার বিষয় যে এত চেকিংয়ের পরেও কিভাবে ওই দর্শক সহজেই ঢুকে গেলো। এটা এমন সময়ে হয়েছে, যখন সব খেলোয়াড়রা ওই সময় ব্যস্ত ছিলেন।’
অবশ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব কিছুই করেছিল পাকিস্তান। যখনই এর ভেন্যু লাহোরকে করা হলো, তখনই আইসিসি ও ফাইকা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল সব কিছু পর্যবেক্ষণ করতে। কারণ এই গাদ্দাফি স্টেডিয়ামের কাছেই জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা। তাই ওই দিন ১০ হাজার নিরাপত্তা রক্ষী ছিলেন ম্যাচকে ঘিরে। সঙ্গে ছিল পাঞ্জাব পুলিশ ও পাকিস্তানের পার্লামেন্টারি ফোর্স। পুরো স্টেডিয়ামে ছিল তিন স্তরের নিরাপত্তা। এমনকি এক কিলোমিটারের মধ্যে কোনও যানবাহন প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও ড্রেসিং রুমে হঠাতই একজনের অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করেছেন ইংলিশ এই ক্রিকেটার। ক্রিকইনফো।
/এফআইআর/