মোসাদ্দেকের সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয়

ম্যাচসেরার পুরস্কার হাতে মোসাদ্দেকশ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সফর শেষে আবার মাঠে নেমে পড়েছেন মোসাদ্দেক হোসেন। নেমেই করলেন বাজিমাত। সেঞ্চুরি দিয়ে শুরু করলেন প্রিমিয়ার ক্রিকেট লিগের মৌসুম। ঝোড়ো সেঞ্চুরিতে এই অলরাউন্ডার নিশ্চিত করেছেন তার দল আবাহনীর জয়ও।
প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনের একমাত্র সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেনের। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ব্যাটসম্যানের ঝোড়ো সেঞ্চুরিতেই খেলাঘরের ২৯৩ রানের লক্ষ্য ১৫ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় আবাহনী। ম্যাচসেরার পুরস্কার জেতা জাতীয় দলের এই ব্যাটসম্যান ৮৫ বলে খেলেন ১১০ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার। তার সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহর ৫৯ ও নাজমুল হোসেনের ৪৫ রানের কার্যকর দুটি ইনিংস রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

এর আগে নাফিস ইকবাল (৭৮) ও রবিউল ইসলামের (৭৪) হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরে জমা করে তারা ২৯৩ রান। যদিও মোসাদ্দেক ঝড়ে কাজে আসেনি সেটি। আবাহনীর সফল বোলার সাইফউদ্দিন ৪৫ রানে নেন ৩ উইকেট।

/কেআর/