রাঁচিতে প্রথম দিন একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে আঘাত পান কোহলি। ধর্মশালায় চতুর্থ টেস্টে খেলতে পারেননি তিনি। তার বদলে আজিঙ্কা রাহানে শেষ টেস্টে নেতৃত্ব দেন। আর আইপিএলের চলমান আসরে প্রথম তিন ম্যাচেও খেলেননি কোহলি।
একটি জয় ও দুটি হারের পর কোহলির ফেরা ভালো সংবাদ গতবারের ফাইনালিস্টদের জন্য। অধিনায়কের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপকে বেশ শক্তিশালী করে তুলবে। আগের ম্যাচে ফিরেছিলেন আরেক মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা। ৪৬ বলে ৩ চার ও ৯ ছয়ে ৮৯ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু ম্যাচটি জিতে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। এবার কোহলি এলে দল ঘুরে দাঁড়ায় কি না সেটা জানা যাবে শুক্রবার। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/