শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে বাংলাদেশের শুভ সূচনা

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন শামীমপর্দা উঠল প্রথম ত্রিদেশীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের। যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ শুভ সূচনা করেছে। শ্রীলঙ্কাকে তারা ১৭০ রানে হারায়।

টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২১৮ রান করে। সহ অধিনায়ক শাহরিয়ার শামীম সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন। এছাড়া সুজন দেবনাথের ব্যাট থেকে আসে ৫৪ রানের ইনিংস।

জবাবে শ্রীলঙ্কা ৪৮ রানে অলআউট হয়। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মোয়াজ্জেম। ৭৮ রানের ইনিংস খেলা শাহরিয়ার শামীম ম্যাচ সেরার পুরস্কার পান।

সোমবার সকাল সাড়ে দশটায় একই ভেন্যুতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত। পরদিন বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে। আসরের ফাইনাল হবে ২০ এপ্রিল।

রবিবার জগন্নাথ হল মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিএপিসি এর সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিসিএপিসি-র উপদেষ্টা অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক প্রমুখ।

/আরআই/এফএইচএম/