অথচ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর যেন ভোজবাজির মতো পাল্টে গেছেন মুশফিক। চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নামা মুশফিক প্রথম ম্যাচেই ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। সুবাদে প্রথম ম্যাচেই জয় পায় রূপগঞ্জ।
এবার রূপগঞ্জের অধিনায়কত্ব করছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিক। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও শেখ জামালের বিপক্ষে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন তিনি। দলের বিপদে মুশফিক ও নাঈম ইসলাম তৃতীয় উইকেটে গড়েন ২২৫ রানের জুটি। দুইজনই পেয়েছেন সেঞ্চুরি। আবদুর রাজ্জাকের বলে আউট হওয়ার আগে ১৩৪ রান করেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ১৪ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। নাঈম খেলেন ১০৩ রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস। দুই সেঞ্চুরিতে ভর করেই রূপগঞ্জ ৫ উইকেট হারিয়ে ৩০৫ রানের বড় সংগ্রহ জমা করে স্কোরবোর্ডে।
মুশফিকের রানে ফেরা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রান পেলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হয়তো জিততে পারতো বাংলাদেশ।
আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এরপর ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মুশফিকের রানে ফেরা বাংলাদেশের জন্য স্বস্তিরই বটে। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি সামনে থেকেই মুশফিকের রানে ফেরা উপভোগ করছেন। ঢাকা লিগে দুজনই যে সতীর্থ।
/আরআই/এফএইচএম/