জবাবে খেলতে নেমে শুরটা ভালোই করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই আসে ১৫৫ রান। আজহার আলী ও আহমেদ শেহজাদ মিলেই ইনিংসে দিয়ে যান বড় কিছুর ভিত্তি। তবে পুরো দিন নির্ভারভাবে কাটালেও দিনের শেষটা আর রাঙাতে পারেনি সফরকারীরা। শেষ সেশনে ৬ রানেই হারায় ৩ উইকেট! শেহজাদ ৭০ রানে ফিরলেও ক্রিজে আছেন আজহার আলী (৮১)। বিদায় বলে দেওয়া ইউনিস এদিন শূন্য রানেই ফেরেন সাজঘরে। বাবর আজমের রানের খাতাতেও ছিল না কোনও প্রাপ্তি। পরে আজহার আলীর সঙ্গে ৭ রানে ক্রিজে থেকে দিন পার করেন বিদায়ী অধিনায়ক মিসবাহ উল হক। পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৭২ রান। পাকিস্তান এখনও পিছিয়ে ১৪০ রানে। হাতে রয়েছে আরও ৭ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ দিকে দ্রুত সাফল্য এনে দেওয়া স্পিনার বিশু একাই নেন ২ উইকেট। একটি নেন গ্যাব্রিয়েল।
/এফআইআর/