সম্প্রতি এ নিয়ে বিসিসিআই-এর কাছে এক ইমেইল পাঠিয়েছে সিএসএ। তার সত্যতা নিশ্চিত করে বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি বলেছেন, ‘এনিয়ে এখনই যোগাযোগ করছি না। সময় হলেই এর উত্তর দেওয়া হবে।’
মূলত সফরটি শুরু হবে বক্সিং ডেতে। কিন্তু ভারত চায় সফরটি হোক জানুয়ারিতে। আর দক্ষিণ আফ্রিকা চায় এটি হোক ডিসেম্বরেই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এ নিয়ে চূড়ান্ত করে কিছু না বলাতেই আইপিএলের টোপ দিল সিএসএ। ইতোমধ্যেই ৮ মে চলমান আইপিএল থেকে ফাইনালের আগেই বিদায় নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। আসন্ন সেই সফর আসলে হবে কিনা, তা সময় গড়ালেই বলা যাবে।
/এফআইআর/