১ : টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এতদিন হারের যন্ত্রণাই ছিল সঙ্গী। হতাশার বৃত্ত ভেঙে প্রথমবারের মতো ইংলিশদের পাঁচ দিনের ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জয়ও এসেছে এই সময়ে।
৭ : ২০১৬ সালের মে থেকে এখন পর্যন্ত বাংলদেশ খেলেছে ৭ টেস্ট।
১৭ : এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছে ১৭টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ১২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি।
১৯ : ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভেঙে দেন তিনি।
২১ : গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ২১ উইকেট নিয়েছেন মাশরাফি।
৩৫ : টেস্টে সবচেয়ে বেশি ৩৫ উইকেট মিরাজের।
১০০ : কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ গড়েছে নতুন কীর্তি।
২১৭ : বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পান সাকিব। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে করেন ২১৭, যা বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
৫৯৫ : টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রানের ইনিংসও এসেছে এই সময়ে। ওয়েলিংটন টেস্টে ৫৯৫ রান করে মুশফিকরা ঘোষণা করেছিলেন প্রথম ইনিংস।
৬৫৬ : গত এক বছরে টেস্টে সবচেয়ে বেশি রান সাকিবের। গত বছরের মে থেকে এই অলরাউন্ডার সাদা পোশাকে করেছেন ৬৫৬ রান।
১১৪৫ : তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি রান অবশ্য তামিম ইকবালের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার রান ১১৪৫।
/কেআর/