চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার

20170507002127!2017_ICC_Champions_Trophy_official_logoইংল্যান্ডের ৩ ভেন্যুতে হতে যাওয়া আগামী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি আরও ৫ লাখ ডলার বেড়েছে। ৮ জাতির এ টুর্নামেন্টে সব মিলিয়ে ৪৫ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

রবিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজয়ী দল পাবে ২২ লাখ ডলারের চেক। ২০১৩ সালে সর্বশেষ সংস্করণে প্রাইজমানি ছিল ৪০ লাখ ডলার।

কার্ডিফ ওয়েলস, এজবাস্টন ও দ্য ওভালে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। টুর্নামেন্টের রানার-আপ পাবে ১১ লাখ ডলারের চেক। বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে সাড়ে ৪ লাখ ডলার করে। ৯০ হাজার ডলার নিয়ে ঘরে ফিরবে প্রতি গ্রুপের তৃতীয় দল। আর দুই গ্রুপের শেষ দুই দল পাবে ৬০ হাজার ডলার করে।

আগামী ১ থেকে ১৮ জুন পর্যন্ত হবে এ টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতা। গ্রুপের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারত ‘বি’ গ্রুপে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/