আগের রাতের বৃষ্টিতে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে যাওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা পর। তাই ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৪ ওভারে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে বালিয়াপুকুর বিদ্যানিকেতন। সর্বোচ্চ ৫৯ রান আসে সম্রাট আলির ব্যাট থেকে। ৫০ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়া মোহাম্মদ ফয়সাল অপরাজিত ২১ ও রাহাতুজ্জামান করে ১৪ রান। ২৬ রানে ৩ উইকেট নিয়েছে রেদোয়ান রশিদ। ২টি উইকেট পায় আজমান ইসলাম।
অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছে ফয়সাল।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম রাব্বানি, প্রাইম ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের প্রধান একেএম এনামুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলেপমেন্ট ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কাওসার এবং নির্বাচক (বয়সভিত্তিক) এহসানুল হক সিজান।
প্রসঙ্গত, সারা দেশের ৫৪০টি স্কুলের ১০ হাজার ৮০০ জন ক্রিকেটার অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায়। ৬৪ জেলার চ্যাম্পিয়ন দল অংশ নেয় বিভাগীয় শিরোপা লড়াইয়ে। এরপর ৭ বিভাগীয় এবং ঢাকা মহানগর চ্যাম্পিয়নকে নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১১ মে থেকে শুরু হয় শেষ ধাপ ‘ন্যাশনাল রাউন্ড’।
/আরআই/এএআর/