নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে। কিউইদের ৫ উইকেটে হারানোয় মাশরাফির দলের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩। শ্রীলঙ্কার পয়েন্টও সমান, তবে ভগ্নাংশে এগিয়ে থেকে ছয়ে উঠে গেছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা নেমে গেছে সপ্তম স্থানে।
ষষ্ঠ স্থানে উঠে যাওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গেল টাইগাররা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
অবশ্য অত দিন অপেক্ষা না-ও করতে হতে পারে। আগামী ১ জুন শুরু হতে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে দুটো ম্যাচ জিতলে ২০১৯ বিশ্বকাপ প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিং
অবস্থান | দল | পয়েন্ট |
১. | দক্ষিণ আফ্রিকা | ১২৩ |
২. | অস্ট্রেলিয়া | ১১৮ |
৩. | ভারত | ১১৭ |
৪. | নিউজিল্যান্ড | ১১৬ |
৫. | ইংল্যান্ড | ১১০ |
৬. | বাংলাদেশ | ৯৩ |
৭. | শ্রীলঙ্কা | ৯৩ |
৮. | পাকিস্তান | ৮৮ |
৯. | ওয়েস্ট ইন্ডিজ | ৭৯ |
১০. | আফগানিস্তান | ৫২ |
/আরআই/এএআর/