মাশরাফি মুর্তজা তার প্রথম ৩ ওভার দারুণ করেছেন। তার নিয়ন্ত্রিত ওই ওভারগুলো থেকে মাত্র ১২ রান তুলতে পেরেছে প্রতিপক্ষরা। প্রথম ওভারে মাত্র ১ রান দেওয়া বাংলাদেশের অধিনায়ক দ্বিতীয়টি মেডেন দেন। তবে মুস্তাফিজুর রহমান একটু বেশি খরুচে।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন ইমরুল কায়েস, তার জায়গায় মোসাদ্দেক।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টস করতে নামেন দুই দলের অধিনায়ক মাশরাফি ও কেন উইলিয়ামসন। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও একই অবস্থায়, সেমিফাইনালের আশা বাঁচাতে জিততেই হবে তাদেরও।
/এফএইচএম/