ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কোচ কুম্বলে

অনিল কুম্বলেচ্যাম্পিয়নস ট্রফি শেষে অনিল কুম্বলের মেয়াদ শেষ। নতুন কোচের হাতে উঠবে ভারতের দায়িত্ব। সপ্তাহ দুয়েক ধরে নতুন কারও খোঁজ করে চলেছে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। কিন্তু এখন পর্যন্ত কারও খোঁজ মেলেনি, তাই ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেই থাকবেন ভারতের কোচ।

‘কিন্তু’ একটা আছে। কুম্বলে এটা মেনে নিলেই কেবল এ সিদ্ধান্ত কার্যকরী হবে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরর্স (সিওএ) সভাপতি বিনোদ রায় সোমবার জানান, পরবর্তী প্রধান কোচ কে হবেন সেই ঘোষণা দেবে কেবল সিএসি।

নয়াদিল্লিতে সিওএ’র এক সভা শেষে বিনোদ বলেছেন, ‘সিএসসি’র কোচ নির্বাচন পদ্ধতিতে আস্থা আছে আমাদের। এখন এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কিন্তু একটু দেরি হচ্ছে। কুম্বলে রাজি থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ থাকতে পারবেন।’

আগামী ২৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত খেলবে পাঁচ ওয়ানডের সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ হবে ৯ জুলাই। সূত্র- ইন্ডিয়া এক্সপ্রেস, এনডিটিভি

/এফএইচএম/