সোহানের জীবনের ‘নতুন ইনিংস’

নববধূর সঙ্গে সোহান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের সঙ্গে তাসনিম ইসলাম লিসার অনেক দিনের পরিচয়। লিসার সঙ্গেই জীবনের ‘নতুন ইনিংস’ শুরু করলেন সোহান। শুক্রবার রাতে খুলনা ক্লাবে জমকালো আয়োজনে বিয়ে হয়েছে দুজনের। 

নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশুনার সুবাদে লিসার সঙ্গে পরিচয় সোহানের। গত বছর এই প্রতিষ্ঠান থেকে বিবিএ পাস করেন সোহান। আর লিসা বিবিএ পাস করেছেন এ বছর। 

3সোহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার সুবাদে আমাদের আগে থেকেই পরিচয় ছিল। বিয়েটা হয়েছে দুই পরিবারের সম্মতিতে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ১০ মে বাগদান হয়েছিল আমাদের।’ 

বিয়ের অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান সহ খুলনা বিভাগের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, আওয়ামী লীগ নেতা আজমল আহমেদ তপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নাগরিক নেতা শাহীন জামাল পন, ব্যবসায়ী ফজলু শরীফ সহ বিশিষ্ট ব্যক্তিরা। 

2গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সোহান এ পর্যন্ত একটি টেস্ট, দুটি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। 

এএআর/

আরও পড়ুন:

‘ব্যাচেলর’ নুরুল হাসানের শেষ ঈদ!