জাদেজার শৃঙ্খলাভঙ্গের ঘটনাটি হয়েছিল ম্যাচের তৃতীয় দিনে, শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৫৮তম ওভারে। তখন বল করছিলেন জাদেজা, ব্যাটসম্যান ছিলেন মালিন্দা পুষ্পাকুমারা। পুষ্পাকুমারার রক্ষণাত্মক শট এসেছিল জাদেজার কাছে। সঙ্গে-সঙ্গে ব্যাটসম্যানকে লক্ষ্য করে বল ছুড়ে মারেন তিনি। অথচ ব্যাটসম্যান তখন ছিলেন ক্রিজের মধ্যে। দুই ফিল্ড আম্পায়ার রড টাকার ও ব্রুস ওক্সেনফোর্ডের মতে, জাদেজার বল ছুড়ে মারার ধরন ছিল ‘বিপজ্জনক’।
গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টে আচরণবিধি ভঙ্গ করে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন জাদেজা। কলম্বো টেস্টে আচরণবিধির ২.২.৮ ধারা ভঙ্গ করায় ২৪ মাসের মধ্যে তার নামে যুক্ত হলো আরও তিনটি ডিমেরিট পয়েন্ট। দুই বছরে চারটি ডিমেরিট পয়েন্ট মানেই নিষেধাজ্ঞা।
আইসিসির নিয়ম অনুযায়ী- ৪টি ডিমেরিট পয়েন্ট দুটি সাসপেনশন পয়েন্টের সমান, যার শাস্তি একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। আর ৮টি ডিমেরিট পয়েন্ট চারটি সাসপেনশন পয়েন্টের সমান, যার শাস্তি দুটি টেস্ট বা চার ওয়ানডে বা চার টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। ২০১৮ সালের অক্টোবরের মধ্যে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেলে চারটি সাসপেনশন পয়েন্ট হবে জাদেজার।
/এফএইচএম/এএআর/