জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ২৭ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে। ব্লেউয়েট সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে নতুন চাকরি নেওয়ায় হাডিন সেই জায়গা পূরণ করলেন। বৃহস্পতিবার এ খবর জানার পর সাবেক এ তারকা বলেছেন, ‘দলের দারুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’
৩৯ বছর বয়সী হাডিন এর আগে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহকারী কোচ ছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া
/এফএইচএম/