শেষ উইকেটের লক্ষ্যে শুরু বাংলাদেশের দিন

A13T9347বুধবার শেষ সেশনে অস্ট্রেলিয়ার চার উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণে নিয়েছে চট্টগ্রাম টেস্ট। ৯ উইকেটে ৩৭৭ রান করেছে অসিরা। প্রথম ইনিংসে তাদের লিডের ব্যবধান বড় না করতে একটি উইকেটের প্রয়োজন বাংলাদেশের। তাদের বাধা হয়ে ক্রিজে আছেন স্টিভ ও’কিফ ও নাথান লিওন। এ জুটি ভাঙার লক্ষ্যে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৭২ রানে। ডেভিড ওয়ার্নারের ১২৩ রান ও পিটার হ্যান্ডসকম্বের ৮২ রানে তারা চারশ’র কাছাকাছি রান করতে পেরেছে।

মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সফল বোলার।

তৃতীয় দিনের প্রথম সেশনের পুরোটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বৃহস্পতিবার আধ ঘণ্টা আগে শুরু হয়েছে খেলা।