আফগান যুবারা বাংলাদেশে আসছে ২৫ সেপ্টেম্বর

BCB-logo-for-facebook-690x403পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলতে ১৪ দিনের সফরে আফগান ‍যুবারা বাংলাদেশে পা রাখবে ২৫ সেপ্টেম্বর। সিলেটের ম্যাচ দিয়ে শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ঢাকায়।

আফগান যুবাদের সফর শুরু হবে সিলেট দিয়ে। প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে সফরকারীরা ২৮ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পঞ্চম ম্যাচ ও শেষ ওয়ানডে খেলতে ঢাকায় পা রাখবে আফগান দল ৫ অক্টোবর। একদিন অনুশীলন করে পঞ্চম ম্যাচ খেলবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।