দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের শুরুর দিনটা চওড়া হাসি নিয়েই শেষ করেছে স্বাগতিকরা। আর বাংলাদেশ শেষ করেছে হতাশায়। এলগারের সেঞ্চুরি ও আমলার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯৮ রানে প্রথম দিন শেষ করেছে প্রোটিয়ারা। এলগার ব্যাট করছেন ১২৮ রানে ও আমলা ৬৮ রানে। নতুন দিন প্রথম ওভারে বল হাতে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
পচেফস্ট্রুমে শুরুতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও টস জেতার সুবিধা কাজে লাগাতে পারেনি। দুই ওপেনার এলগার ও মারক্রামের ১৯৬ রানের জুটিতেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি:
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম