নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে ২৮ বছর বয়সী দিল্লির ব্যাটসম্যান করেছেন ২৬৩ রান। সবচেয়ে কম ইনিংস খেলে স্পর্শ করেছেন ৯ হাজার রানের মাইলফলক। এমন সব অর্জনে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৮৯ পয়েন্ট পেয়েছেন কোহলি, কোনও ভারতীয় ব্যাটসম্যানের এটিই সবচেয়ে বেশি।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে সোমবার জানায়, ‘আগের সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট ১৯৯৮ সালে পেয়েছিলেন শচীন টেন্ডুলকার এবং এবার তাকে টপকে গেলেন কোহলি।’
নিউজিল্যান্ড সিরিজে ১৭৪ রান করে ক্যারিয়ার সেরা ৭৯৯ পয়েন্ট পেয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। যদিও তার অবস্থান আগের মতো ৭ নম্বরে। সর্বশেষ র্যাংকিংয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন।
বোলার র্যাংকিংয়ে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পেস বোলার হাসান আলী। নিউজিল্যান্ডে সিরিজে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছেন ভারতের ফাস্ট বোলার জশপ্রীত বুমরাহ।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ২-১ এ সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকাকে টপকে এক নম্বরে উঠতে পারেনি। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা, দুই পয়েন্ট পেছনে ভারত। আইসিসি