সামির বিরুদ্ধে অভিযোগ থাকলে কারণ দর্শানো নোটিশ আগে পাঠানো হতো জানান এই আইনজীবী। তদন্তের অংশ হিসেবে বোর্ড তাকে তলব করেছিল। কোনও ধরনের অভিযোগ নেই তার বিরুদ্ধে।
সামির সঙ্গে আলাপ শেষে নাসির বলেছেন, ‘দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের অংশ হিসেবে সামিকে তলব করা হয়েছিল। তাকে কিছু প্রশ্ন করা হয়েছে এবং তিনিও তথ্য দিয়েছেন। এখন তিনি লিগ খেলতে পারবেন। সামির তথ্য পর্যবেক্ষণ শেষে দুর্নীতিবিরোধী ইউনিট প্রধান নিশ্চিত করবেন তদন্তের জন্য তাকে আর ডাকা হবে কিনা।’
তৃতীয় পিএসএলের জন্য ইসলামাবাদ ইউনাইটেড রেখে দিয়েছে সামিকে। সর্বশেষ রাজশাহী কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছেন পাকিস্তানি পেসার।