ইতিমধ্যেই টি-টেন ক্রিকেটের উত্তাপ গায়ে মেখেছে বিশ্ব। দিনকয়েক আগে সংযুক্ত আরব আমিরাতে হয়েছে প্রথম কোনও টি-টেন টুর্নামেন্ট। তবে বাবর আজম ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিং ক্রিকেটের এই ফরম্যাটকে করে তুললো আরও আকর্ষণীয়। যদিও এটি ছিল প্রদর্শনী ম্যাচ। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের আয়োজন করা এই খেলায় ‘লাল দল’ ও ‘সবুজ দল’-এ ভাগ হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
২০০৭ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই স্মৃতি মনে করিয়ে দিয়েন মালিক। জাতীয় দলের সতীর্থ বাবর আজমের করা প্রত্যেকটা বল তিনি উড়িয়ে মেরেছেন বাউন্ডারির বাইরে। মালিকের এই তাণ্ডবে ‘লাল দল’ ১০ ওভারে স্কোরে তোলে অবিশ্বাস্য ২০১ রান।
অসম্ভব এই লক্ষ্যটাও শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ‘সবুজ দল’ পেরিয়ে গেছে বাবরের টর্নেডো ইনিংসে। বল হাতে এক ওভারে ৬ ছক্কা হজম করার প্রতিশোধ নিয়েছেন তিনি ২৬ বলে সেঞ্চুরি পূরণ করে। যাতে ৯ উইকেটের জয় নিশ্চিত করে ‘সবুজ দল’। ঝড়ো এই ইনিংসে তিনি মেরেছেন ১১ ছক্কা। ডন
শোয়েব মালিকের ৬ বলে ৬ ছক্কা:
বাবর আজমের ২৬ বলে সেঞ্চুরি: