জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক নাজমুল

4803370efc6d50a4316aa3a00549657d-ত্রিদেশীয় সিরিজ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে সবার আগে বাংলাদেশে আসবে ১০ জানুয়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ১৩ জানুয়ারি সিরিজের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে তাদের। এই ম্যাচের জন্য রবিবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি।

ত্রিদেশীয় সিরিজের জন্য চূড়ান্ত দলের চার ক্রিকেটার এনামুল হক, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু খেলবেন প্রস্তুতি ম্যাচ। মূল দলে সুযোগ না পেলেও বিসিবি একাদশের ১২ জনের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন। গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে জাতীয় দলের বাইরে তিনি।

এছাড়া বিপিএলে ভালো খেলে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়া আরিফুল হক ও মেহেদী হাসানও আছেন প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে।

বিসিবি একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, আরিফুল হক, মেহেদী হাসান, ইমরান আলী, এবাদত হোসেন, খালিদ হাসান ও তানভীর হায়দার।