রবিবার নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে ডায়নামিক রিপোর্টার্স ৩৫ রানে হারিয়েছে মিডিয়া গ্ল্যাডিয়েটরকে।
প্রথম ব্যাট করতে নেমে ডায়নামিক রিপোর্টার্স ১৫ ওভারে ৪ উইকেটে করে ১৭৫ রান। দলের শাহরিয়ার সুমন সর্বোচ্চ ৮৩ ও রাব্বী ৪৯ রান করেছেন। জবাবে মিডিয়া গ্লাডিয়েটর দল ১৫ ওভারে ৪ উইকেটে ১৪০ রান করে। দলের রাসেল মাহমুদ সর্বোচ্চ ৩৮ রান করেছেন।
২৭ বলে ৮৩ রান করে ফাইনালের সেরা হয়েছেন ডায়নামিক রিপোর্টার্সের শাহরিয়ার সুমন।
খেলা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহীতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১০২ জন সাংবাদিক ও ফটো সাংবাদিকদের নিয়ে ৬টি দলে ভাগ করে পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল।