জিম করার সময় নিজের ভুলেই মাথায় আঘাত পেয়ে বসেন মিচেল। দ্রুত হাসপাতালেও নেওয়া হয় তাকে। চোটের অবস্থা ভয়াবহ ছিল বলে সেলাই পড়ে ১৬টি! মাথার চোটগ্রস্ত সেই অংশের বেশ কিছু ছবি দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। চোট পাওয়ার মুহূর্ত থেকে সেলাইয়ের মুহূর্তের ছবি পোস্ট দিয়েছেন নিজের অ্যাকাউন্টে।
অবশ্য এমন চোটে যে মুষড়ে পড়েননি তা তার হাসি মাখা ছবিতেই বুঝিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। তবে ছবি দিয়ে সতর্ক করে দিয়েছেন দুর্বল চিত্ত ভক্তদের। লিখেছেন, ‘যদি রক্ত মাখা ও কাটা অংশের ছবি পছন্দ না করেন, তাহলে এমন ছবি না দেখাই শ্রেয়।’