জাফরুল এহসানের জায়গায় কোচের চেয়ার সামলাবেন বিপিএলের ২০১৮ ও ২০১৯ সালের আসর। সিলেটের কোচ হওয়ার খবরটি ওয়াকার নিজেই নিশ্চিত করেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে। সিলেটের কোচ হওয়ার বিষয়ে পাকিস্তানি কিংবদন্তি পেসারের বক্তব্য, ‘ক্রিকেটে বাংলাদেশ চরম উৎসাহী জাতি। ওখানে কাজ করতে পারাটা সত্যি দারুণ হবে। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের সেরা আট দলের একটি। ওরা উঁচু পর্যায়ের ক্রিকেট খেলছে, আর তাদের এই বেড়ে ওঠার পথে কোচ হিসেবে কাজ করাটা সত্যিই স্বস্তির ব্যাপার।’
ওয়াকার এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের পরিচালক হিসেবে কাজ করছেন। যেখানে তিনি বোলিং কোচের দায়িত্বও সামলাচ্ছেন। প্রধান কোচ ডিন জোন্সের সঙ্গে মিলে সাবেক এই পেসার ইসলামাবাদকে রেখেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে।
দুই দফা পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াকার। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পর দুইবার বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন পাকিস্তান দলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদে। ক্রিকইনফো