স্বাধীনতা দিবসে শহীদ-মুক্তিযোদ্ধাদের প্রতি মুশফিকদের শ্রদ্ধা

সাকিবের পোস্টবাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেন তারকা ক্রিকেটাররা। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়নের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমরা তাঁদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।’

মুশফিকের পোস্টবাংলাদেশের জার্সি পরে ও মাথায় জাতীয় পতাকা বাঁধা নিজের ছবি পোস্ট করেছেন মুশফিক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি গর্বিত। আমি স্বাধীন। আমি বাংলাদেশি। সাংস্কৃতিক প্রাচুর্যে ভরপুর এবং আতিথেয়তাপূর্ণ একটি দেশের নাগরিক হিসেবে নিজেকে উপস্থাপন করার চেয়ে গর্বের আর কিছু নেই। হে মাতৃভূমি, শুভ স্বাধীনতা দিবস।’

নিদাহাস ট্রফির তিন ম্যাচে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ বাংলাদেশের একটি উড়ন্ত পতাকা পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘শুভ স্বাধীনতা দিবস। একজন বাংলাদেশি হতে পেরে গর্বিত।’

মাহমুদউল্লাহর পোস্টমেহেদী হাসান মিরাজ তার পোস্টে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি, ‘মহান এই স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’