২-১ এ এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ১৯৭০ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ জয়ের সুবাস পাচ্ছে।
৯৬ রানে ৬ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া লড়াই করেছে টিম পেইন ও প্যাট কামিন্সের জুটিতে। রবিবার খেলতে নেমে দুজনেই করেছেন হাফসেঞ্চুরি। ১০১ রানের জুটি ভেঙেছে কামিন্সের বিদায়ে। ৯১ বলে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পাওয়ার পরের বলেই কেশব মহারাজের কাছে এলবিডাব্লিউ হন তিনি। তার ৫০ রানের ইনিংস সাজানো ৬ চার ও ১ ছয়ে।
অস্ট্রেলিয়া তাদের শেষ ৪ উইকেট হারায় ২৬ রানে। পেইন শেষ ব্যাটসম্যান হয়ে আউট হন। ৯৬ বলে ইনিংস সেরা ৬২ রান করেন অসি অধিনায়ক। ৭০ ওভারে ২২১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে লিডটাকে আরও বড় করার লক্ষ্যে নামে দক্ষিণ আফ্রিকা। ৩৭ রানের ইনিংস খেলার পথে এক হাজার রানের ক্লাবে ঢোকেন এইডেন মারক্রাম। গ্রায়েম স্মিথের (১৭) পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম হাজার রানের মালিক হন তিনি ১৮তম ইনিংসে।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। হাশিম আমলা (১৬) ও এবি ডি ভিলিয়ার্স (৬) বেশিক্ষণ ক্রিজে না থাকতে পারলেও ডিন এলগার ও ফাফ দু প্লেসির ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিড চারশ ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এলগার ৩৯ ও দু প্লেসি ৩৪ রানে অপরাজিত। ৩ ওভারে ১৩৪ রানে দিন শেষ করেছে প্রোটিয়ারা। ক্রিকইনফো