সোমবার ভারত-নেপাল ম্যাচের বিজয়ী দল ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। ফাইনাল হবে মঙ্গলবার।
মুম্বাইয়ের গান্ধী পার্কে বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭৮ রান করেছে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন দিগাম। বিপুল অপরাজিত ছিলেন ১৯ রানে।
জবাবে ৭ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় অবদান রাখা মিঠুর হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৬ রান এসেছে সাজ্জাদের ব্যাট থেকে।