ফিক্সিং কাণ্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের আসরে ফিরে দাপট দেখাচ্ছে চেন্নাই সুপার কিংস। একইভাবে ফিরেছে রাজস্থান রয়্যালস। আসরের প্রথম ম্যাচে তাই রাজস্থানও দাপট দেখানোর অপেক্ষায়। যদিও তাদের সেই মনোবলে আঘাত লেগেছে বল টেম্পারিং ইস্যুতে স্মিথকে হারিয়ে। তবে এক দিক দিয়ে তুষ্ট থাকতে পারে এই ভেবে যে সানরাইজার্সেও নেই আরেক অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হয়েছেন তিনি।
তারপরেও বল হাতে তাদের আক্রমণে আসার মতো অস্ত্র হিসেবে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান ও সাকিব আল হাসান।
সানরাইজার্সের সম্ভাব্য একাদশ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীষ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল ও সন্দীপ শর্মা।