টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শিখবে সবাই। ওয়ালটনের দুই ওপেনিং ব্যাটসম্যান সাহেলের ৬৮ ও জুয়েলের ৪৫ রানে তারা নির্ধারিত ১০ ওভারে করে ৭ উইকেটে ১৭১ রান। শিখবে সবাইয়ের পক্ষে রেজা নেন ২ উইকেট।
বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়ালটনের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায় টিম শিখবে সবাই। ওয়ালটনের বোলার জনি মাত্র ৮ রানে নেন ৫ উইকেট।
ম্যাচসেরা ও সিরিজসেরার দুটি পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়ন দলের জনি সোম ও সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হেড কোচ খালেদ মাহমুদ সুজন ওয়ালটনকে ট্রফি তুলে দেন। সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও বি-ট্রাক টেকনোলজিসের চিফ কমার্শিয়াল অফিসার আবদুল মাবুদ এবং শিখবে সবাইয়ের চিফ অপারেটিং অফিসার রিফাত এম হক।