কোচ মিকি আর্থার সন্তুষ্ট নন পেসার ওয়াহাব রিয়াজের প্রতি। তাই ওয়াহাবকে রাখা হয়নি স্কোয়াডে। ব্যাটিং শক্তিকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে স্কোয়াড। যেখানে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। এমনকি ৫ ক্রিকেটারের অভিষেক হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে।
ইনজুরির কারণে ইয়াসির শাহ না থাকায় শাদাব খানকেই স্পিন বিভাগে মূল অস্ত্র বিবেচনা করা হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে এতদিন মূল অস্ত্র হিসেবে বিবেচিত হলেও মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার!
ডাবলিনে ১১ মে শুরু হবে আয়ারল্যান্ড-পাকিস্তান ঐতিহাসিক টেস্ট। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান। লর্ডসে একটি শুরু হবে ২৪ মে, লিডসে অপরটি শুরু হবে ১ জুন।
পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ, আজহার আলী, ইমাম উল হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাহউদ্দীন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী ও ফাহিম আশরাফ।