বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে নাজমুল পিটিআইকে বলেছেন, ‘আমরা চাই এটা বিশ্বের অন্যতম সেরা হবে। দারুণ কিছুর আশা করি আমরা। এটা হবে উৎকর্ষতার কেন্দ্র।’
বাংলাদেশের ক্রিকেটের উৎকর্ষতা লাভের পথ তৈরি করবে এই স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা হবে ‘অন্তত ৫০ হাজার’, যেখানে ইডেনের ৬৮ হাজার। এই স্টেডিয়াম তৈরির কাজ শুরুর জন্য সরকারের কাছ থেকে জমি বরাদ্দের অপেক্ষায় বিসিবি। নাজমুল বলেছেন, ‘আমরা জমির জন্য অপেক্ষা করছি। যত আগে পাব, তত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হব। আমরা জমি পেলেই বিসিবি নিজের মতো করে স্টেডিয়াম তৈরি করবে। অন্তত ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই ভেন্যু হবে বাংলাদেশের সেরা।’
বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম প্রস্তুত করার সময়সীমা দেড় থেকে সর্বোচ্চ দুই বছর বেধে দিলেন বিসিবি প্রেসিডেন্ট, ‘এটা হবে বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম।’ মিরপুর থেকে পূর্বাচলে স্টেডিয়াম সরিয়ে নেওয়া হবে কিনা প্রশ্নে নাজমুল জানিয়েছেন, ‘তেমন কিছু হবে না। আমাদের হাতে আরেকটি বিকল্প থাকবে। মিরপুর খুব পুরানো, অনেক কিছু পাল্টে গেছে। মিরপুরেও ম্যাচ হবে।’ মিড ডে, দ্য হিন্দু