হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগানোর লক্ষ্য এনামুলের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এপ্রিল থেকে আমি খেলার মধ্যে নেই, তবে চেষ্টা করেছি নিজেকে ফিট রাখার। পরিশ্রমের কোনও ত্রুটি রাখিনি। দেখা যাক পরিশ্রমটা সার্থক হয় কিনা! সুযোগটা ভালো ভাবে কাজে লাগাতে চাই।’
দ্বিতীয় ম্যাচের দলে তিনটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচের দলে থাকা মিজানুর রহমান, সাইফউদ্দিন ও রিশাদ আহমেদ বাদ পড়েছেন। তাদের জায়গায় এনামুল ছাড়া সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও এবাদত হোসেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ জুলাই শুরু হবে তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্ট। এরপর একই ভেন্যুতে ১৭, ১৯ ও ২২ জুলাই তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, নাঈম হাসান, সাইফ হাসান, জাকির হাসান, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও এবাদত হোসেন।