শুক্রবার কক্সবাজারে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে ২-০ ব্যবধানে চার ম্যাচের সিরিজ একটি হাতে রেখেই জিতে গেছে পাকিস্তান।
প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে আটকে দিলেও বাংলাদেশ অলআউট হয় মাত্র ৩০ রানে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এদিন পুরো ২০ ওভার খেলেছে স্বাগতিকরা। কিন্তু ৮ উইকেটে ৮১ রান যথেষ্ট হয়নি। পাকিস্তান ১১ বল হাতে রেখে সহজে জিতে গেছে।
দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার নাশরা সান্ধু ও নিদা দার।
৮২ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বড় বাধার মুখে পড়েনি পাকিস্তান। ওপেনার নাহিদা খান ৩৩ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। আর অধিনায়ক জাভেরিয়া খান ৩১ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৮.১ ওভারে ৩ উইকেটে ৮৫ রান করে পাকিস্তান।
সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ হবে আগামীকাল শনিবার।