দলের কাছ থেকে দারুণ সাফল্যে আশাবাদী চিটাগংয়ের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। মুশফিকের নেতৃত্ব তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, ‘আমাদের দল হয়েছে অসাধারণ। মুশফিকুর রহিমের মতো একজন ক্রিকেটারকে পেয়ে আমরা দারুণ খুশি। তিনি এবার চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন। আশা করি তার নেতৃত্বে আমাদের দল এবার ভালো করবে। লুক রনকি, সিকান্দার রাজা ও ক্যামেরন ডেলপোর্টের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটাররা আছে আমাদের দলে।’
চিটাগংয়ে স্থানীয় তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছে মোহাম্মদ আশরাফুল, সানজামুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন। তরুণ নাঈম হাসান ও খালেদ আহমেদও আছেন দলে।
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। বিদেশি ক্রিকেটারদের না পাওয়া গেলেও স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি দল অনুশীলন করেছে গত কয়েক দিন। তবে মূল অনুশীলন শুরু হবে বৃহস্পতিবার থেকে।