বিশ্বকাপ দেখতে ইংল্যান্ডে যাওয়ার সুযোগ

Coca-colaআগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সেরা প্রতিযোগিতা মাঠে বসে দেখার দারুণ সুযোগ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সামনে। আর ‘ইংল্যান্ড যাও, স্টেডিয়াম মাতাও’ শিরোনামে সুযোগটি করে দিয়েছে কোকাকোলা বাংলাদেশ।

প্রথম ধাপে বাংলাদেশের ভোক্তাদের জন্য আন্ডার দ্যা ক্যাপ (ইউটিসি) ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশি ভোক্তারা কোকাকোলার পিইটি বোতলের হলুদ রঙের ছিপির নিচে একটি মৌলিক কোড নম্বর পাবেন। ইউটিসি ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী ভোক্তাদের ০৯৬১ ৭১ ৭১ ৭১  নম্বরে ‘মিসড কল’ দিতে হবে। এরপর কুইজে অংশগ্রহণের জন্য তারা একটি স্বয়ংক্রিয় কল রিসিভ করবেন। প্রতিযোগিতায় অংশ নিতে বোতলের হলুদ ছিপিতে থাকা ১০ অঙ্কের কোড টাইপ করতে ভোক্তাদের।  

কুইজে অংশগ্রহণকারীদের তিনটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। ক্যাম্পেইন চলার সময় প্রতিদিন একজন বিজয়ী বিশ্বকাপের টিকিট পাবেন কোকাকোলা বাংলাদেশের সৌজন্যে। পাশাপাশি ৬০ জন ভোক্তা প্রতিদিন নির্ধারিত ১২ ঘণ্টার মধ্যে জিতে নিতে পারবেন একটি করে স্মার্টফোন। ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস, কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড অজয় বাতিজা প্রমুখ।

কোকোকোলার এই প্রতিযোগিতা ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুযোগ বলে মনে করছেন জালাল ইউনুস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আইসিসি ও কোকাকোলার মধ্যে ৫ বছরের চুক্তি হয়েছে। এর আওতায় কোকাকোলা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে, তারই একটি এই ক্যাম্পেইন। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ইংল্যান্ডে বসে বাংলাদেশের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন। এটা দুর্দান্ত ব্যাপার।’

পাঁচ বছর মেয়াদী চুক্তির ফলে ইংল্যান্ড বিশ্বকাপ ছাড়াও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, মহিলা বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্বকাপের নন-অ্যালকোহলিক বেভারেজ পার্টনার হিসেবে থাকবে কোকাকোলা।