নোর্টিকে হারানোয় কলকাতার পেস বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়লো। এরই মধ্যে দুই ভারতীয় পেসার কমলেশ নাগারকোতি ও শিবম মাভি ছিটকে গেছেন। তাদের দুজনের বদলে এসেছেন পেসার সন্দ্বীপ ওয়ারিয়ার ও রিস্ট স্পিনার কেসি চারিয়াপ্পা। নোর্টির জায়গায় কে আসবেন, তা এখনও চূড়ান্ত করেনি তারা।
এবারই প্রথমবার আইপিএল খেলার অভিজ্ঞতা হতো নোর্টির। ২৫ বছর বয়সী পেসারকে ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। তার আগে গোড়ালির চোট নিয়ে এমজানসি সুপার লিগ থেকে ছিঠকে যান তিনি।
অবশ্য কেপটাউন ব্লিটজের হয়ে তিন ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে কলকাতার কোচ জ্যাকস ক্যালিসের নজর কাড়েন নোর্টি। চোট থেকে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সি প্রথম গায়ে পরেন তিনি। চার ম্যাচে নেন ৮ উইকেট। টি-টোয়েন্টি দলেও ডাক পান এই পেসার। ক্রিকইনফো