ওয়ানডে ইতিহাসে হোপ ও ক্যাম্পবেল রেকর্ড ৩৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। তাতে ৩ উইকেটে ৩৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্যে নেমে পেরে ওঠেনি আয়ারল্যান্ড। তারা ৩৪.৪ ওভারে গুটিয়ে যায় ১৮৫ রানে।
কেমার রোচের তোপে মাত্র ২১ রানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম দুই ওভারে দুটি উইকেট নেন উইন্ডিজ পেসার। এরপর কেভিন ও’ব্রায়ান ও গ্যারি উইলসনের ১৩১ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল।
কেভিন ৭৭ বলে ৬৮ রানে বিদায় নিতেই ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইনআপ। তাকে জেসন হোল্ডারের ক্যাচ বানান অ্যাশলে নার্স। পরের ওভারে ৩০ রানে আউট হন উইলসন।
রেকর্ড জুটি গড়ার পথে ক্যাম্পবেল ১৭৯ রানের সেরা ইনিংস খেলেন, ম্যাচসেরা হয়েছেন তিনি। ১৭০ রান করেন হোপ। বিশাল এই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের, আগামী মঙ্গলবার। ক্রিকইনফো