শ্রীলঙ্কা ক্রিকেটের এই কর্মচারীর বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছে আইসিসি- আন্তর্জাতিক ম্যাচকে প্রভাবিত করতে দেশটির ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দিয়েছেন এবং দুর্নীতি বিরোধী ইউনিটকে তদন্তে সহায়তা করেননি।
গত জানুয়ারিতে ক্রীড়ামন্ত্রী হারিন ফের্নান্দো কারও নাম উল্লেখ না করে বলেছিলেন, ‘সম্প্রতি একজন আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। আমাকে ঘুষের প্রস্তাব করা হয়েছে যেন কয়েক জন খেলোয়াড়কে দলে ঢুকিয়ে দেই। আমি সঙ্গে সঙ্গে এই ঘটনা আইসিসিকে জানিয়েছি।’
গত শুক্রবার শ্রীলঙ্কার সাবেক দুই টেস্ট খেলোয়াড় নুয়ান জয়সা ও আভিষ্কা গুনাবর্দনের বিরুদ্ধে গত ডিসেম্বরের টি-টেন লিগের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। জবাব দিতে তারাও হাতে পেয়েছেন দুই সপ্তাহ।
সম্প্রতি দুর্নীতি ও ম্যাচ পাতানোর অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট জর্জর। দুর্নীতি বিরোধী তদন্তে সহযোগিতা না করায় গত ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য ক্রিকেট থেকে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক সনাথ জয়াসুরিয়াকে নিষিদ্ধ করে আইসিসি। ক্রিকইনফো, আইসিসি